কিভাবে হতে পারেন ১ ম বারেই বিসিএস ক্যাডার। অর্নাস পড়াকালীন বিসিএস জার্নির Effective পদ্ধতি। প্রিলি ও Written একসাথে প্রস্তুতি।


বিসিএস বা সরকারী চাকরির ডিমান্ড এখন আকাশ ছোঁয়া। তাই অর্নাস ভর্তি হওয়ার সাথে সাথেই সবাই জানতে চায় বিসিএস প্রস্তুতির কার্যকারী পদ্ধতি কি? আজ আপনাদের জানাব কিভাবে একাডেমিক পড়াশুনার ফাঁকে ফাঁকে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন,পেতে পারেন ১ ম বিসিএসেই ক্যাডার।
©বিসিএস একটি দীর্ঘমেয়াদি প্রস্তুতি, এর জন্য বেসিক নলেজ স্ট্রং করা জরুরী। বর্তমানে সবার BCS এর প্রতি যে তীব্র ঝোঁক তাতে খুব ভাল বেসিক নলেজ ছাড়া জেনারেল/প্রফেশনাল ক্যাডার হওয়া সম্ভব নয়।
একজন নিরক্ষর মানুষকে যেমন হুট করে ক্লাস টেনের বই পড়িয়ে এসএসসি পাশ করানো সম্ভব নয় তেমনি বেসিক নলেজ ক্লিয়ার না হলে প্রিলি রিটেন পার হলেও ফাইনালি ক্যাডার হওয়া সম্ভব নয়।
But অন্যান্য পরীক্ষার জন্য প্রাইমারী, নিবন্ধন, তৃতীয় শ্রেনীর পরীক্ষাগুলো Short cut এ সম্ভব হলেও BCS has no Short-Cut.----------------

প্রশ্ন হল কিভাবে বেসিক নলেজ ডেভেলপ করা যায়??
তার আগে একটা কথা বলে রাখি- আমাদের পড়াশোনা যেন শুধু প্রিলিমিনারি ভিত্তিক না হয়, কারন প্রিলি-রিটেন’এর মাঝে মাত্র ৩-৪ মাস সময় থাকে, এত কম সময়ে বিশাল সিলেবাসের অনেকগুলো টপিকস কোনমতেই কাভার করা সম্ভব নয়। তাই অভিজ্ঞ কারো কাছ থেকে রিটেনের সিলেবাস এবং প্রিলি-রিটেনের মিল কোথায় তা জেনে নিয়ে পড়া শুরু করতে হবে। আমার পাঁচটি বিসিএস দেওয়ার অভিজ্ঞতা থেকে বেসিক নলেজ ডেভেলপের জন্য আপনাদের প্রতি রইল আমার কিছু পরামর্শঃ
১) প্রথমেই ৩৫-৪০ বিসিএস’র প্রিলি, রিটেনের প্রশ্নগুলো ভাল করে দেখে নিন। তাহলে পরবর্তীতে যেসব রেফারেন্স বই পড়বেন তার কোন অংশ বেশি গুরুত্বপূর্ণ তা নিজেই বুঝতে পারবেন। ( জব সলুশন থেকে প্রশ্ন কমন পেতে পারেন তবে প্রস্তুতির শেষে পড়তে পারেন নাও পড়তে পারেন )
২) শুনে অবাক হবেন যে রিটেন পরিক্ষায় যদি ১২০০০ এর মধ্যে ৬০০০ পরীক্ষার্থী ফেইল করে তার মধ্যে ৪০০০ই ফেল করে ইংলিশ আর গনিতে সুতরাং গনিত ও ইংলিশে কতটা দক্ষ হতে হবে বুঝতেই পারছেন।
৩.)ইংরেজি (প্রিলি+ Written)
★প্রথমেই এইচএসসি লেভেলের গ্রামারটা ঝালিয়ে নিন, নিজে ইন্টারে যে বইটা পড়েছিলেন Advance English Grammar by Chowdhury & Hossain সেটা আগে পড়ুন, এরপর English for Competitive Exam/Master’s এর যে কোন একটি বই সলভ করুন।
Upcoming Book > জানুয়ারী -২০২১
BCS EASY ENGLISH A To Z
(Only most important Grammer & Vocabulary)
বইটি সরাসরি বিসিএস ক্যাডারদের হ্যান্ডনোট থেকে সংগৃহীত। শুধুমাত্র চাকরির জন্য যেটুকু পড়া দরকার যেভাবে পড়া দরকার বাহুল্যতা পরিহার করে সেটুকুই
অন্তর্ভুক্ত থাকবে।সাথে literature 15 short সাজেশন।
★ছাত্রাবস্থায় নিয়মিত ইংরেজি সংবাদপত্র পড়ার অভ্যাস গড়ে তুলুন, প্রথমে অনেক অপরিচিত শব্দ সামনে আসলেও একমাস পর দেখবেন সব আপনার পরিচিত! অপরিচিত শব্দগুলো একটি ডায়েরীতে লিখে রাখতে হবে।
★ মাঝে মাঝে পেপারের সম্পাদকীয় অনুবাদ করুন, এটা কিন্তু বেশ জটিল একটা ব্যাপার! ভাল করতে অনেক সময় লাগবে আর রিটেনে মোট ৬৫ মার্কস আছে শুধু অনুবাদেই!
প্রফেসরস এর How to read English Newspaper বই টি পড়ে নিতে পারেন।
★একটা Vocabulary বইয়েের ২০০০-৩০০০ Vocabulary পড়ে ফেলুন Synonym,Antonym সহ। মনে রাখবেন, সমমানের ছাত্র একজন Word Smart/Saifurs vocabulary জানে আরেকজন জানেনা, দুজনের মধ্যে রিটেনে টোটাল মার্কসে গিয়ে পার্থক্য দাঁড়াবে অন্তত ৩০!
★ Literature এর পার্টটা পরিক্ষার ৩-৪ মাস আগে পড় লেই হবে।খুব বেশি সময় এতে দেওয়ার দরকার নেই।
৪)বাংলা( প্রিলি + Written)
বাংলা ব্যাকরণ ও সাহিত্য কিন্তু দীর্ঘদিন ধরে পড়তে হবে।
★প্রথমে ৯ম-১০ম শ্রেণির ব্যাকরন বইটা পড়ে ফেলুন না পড়লেও সমস্যা নেই, পড়ে ফেলুন অগ্রদূত বাংলা বইটি।
★রিটেনে এগিয়ে থাকতে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ গোটা বিশেক নাটক-উপন্যাস পড়তে হবে, সরাসরি পড়া সম্ভব না হলে কাহিনি এবং চরিত্র সম্পর্কে ভালভাবে জেনে নিন। এতে আপনার প্রিলি+ রিটেনের বাংলা সাহিত্যের ৩০ মার্কস +গ্রন্থ সমালোচনার ১৫ মার্কস+ ভাইভার প্রিপারেশন কাভার হবে!
★বঙ্গবন্ধুর লেখা দুইটি বই অবশ্যয় পড়বেন- কারাগারের রোজনামচা এবং অসমাপ্ত আত্মজীবনী।
★মুক্তিযুদ্ধভিত্তিক ‘আমি বিজয় দেখেছি, পায়ের আওয়াজ পাওয়া যায়,দুই সৈনিক,নেকড়ে অরন্য, আরেক ফাল্গুন নাটক, উপন্যাসগুলো পড়ে ফেলুন।
★ ভাষা আন্দোলন ভিত্তিক একটি উপন্যাস পড়ে ফেলুন।
★ পড়ে ফেলুন শরৎচন্দ্রের চরিত্রহীন,গৃহদাহ,বঙ্কিমচন্দ্রের আন্দমঠ,মানিক বন্ধ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি,রবীন্দ্র নাথের শেষের কবিতা।
(শিকর গ্রন্থ সমালোচনা by মহসিনা নাজিলা" পড়তে পারেন।)
৫) গনিত( প্রিলি +Written)
★প্রিলির জন্য অনার্স ১ ম বর্ষ থেকেই Tuition করতে পারেন অথবা ক্লাস ৬-১০ এর গনিত বইয়ের অঙ্কগুলো অাস্তে অাস্তে প্রাকটিস করুন ক্যালকুলেটর ছাড়া।
★ ৯ ম - ১০ ম শ্রেণির Higher ম্যাথের সেট, অসমতা,দ্বিপদী সমীকরন,সূচক,Logarithm চ্যাপ্টারগুলো ধীরে ধীরে শেষ করুন।
★একাদশ- দ্বাদশ শ্রেনীর Higher math থেকে বিন্যাস,সমাবেশ,সম্ভাব্যতা চ্যাপ্টারগুলো করুন এবং অবশ্যই করবেন, কারন এখন রিটেনে ম্যাক্সিমাম ম্যাথ আসে পার্টগনিত ৯ম- ১০ম গনিত,বীজগনিত আসে উচ্চতর গনিত থেকে, আর যাদের ব্যাকগ্রাউন্ড আর্টস/কমার্স তারা কিন্তু কোনভাবেই রিটেনের আগের ৩-৪ মাসে HIGHER MATH শেষ করতে পারবেন না।
প্রিলির জন্য Short -cut শিখে নিন,Written এর জন্য Broadly করুন।
নিচের বইটি অর্নাস ১ ম বর্ষ থেকেই অনুশীলন করতে পারেন। সবচেয়ে effective হবে।
Upcoming book > জানুয়ারী-২০২১
BCS EASY MATH A TO Z
( বিগত ৩০ সাল + বোর্ড বই ৬ ষ্ঠ- থেকে দ্বাদশ)
Broad & Short cut টেকনিক সহ
★সর্বোচ্চ চেষ্টা করুন উত্তর না দেখেই অঙ্ক সমাধান করার, একান্তই না পারলে সমাধান দেখুন।
* মানসিক দক্ষতার জন্য রিটেনের মানসিক দক্ষতার Assurance প্রকাশনীর একটি গাইড ফলো করুন, কয়েকদিন Practice করলেই এক্সপার্ট হয়ে যাবেন।
---------------------------------------------------------------------
৬) সাধারন জ্ঞান ( প্রিলি+ Written)
★সাধারন জ্ঞানের জন্য ৯ম-১০ম শ্রেণির পৌরনীতি, অর্থনীতি, ভূগোল, বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, বিশ্বসভ্যতার ইতিহাস বইগুলো অর্নাস ১ ম বর্ষ থেকেই Collect করুন, সম্ভব হলে পড়ুন।
★সংবিধান সাথে রাখুন এবং মাঝে মাঝে রিডিং পড়ুন।Important অনুচ্ছেদ গুলো বার বার পড়ুন। প্রিলি+ ভাইবা + লিখিতে খুব কাজে দিবে।
★ মুক্তিযুদ্ধ A To Z ভালভাবে জানুন, স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস বইটি প্রিলি + লিখিত+ ভাইভায় খুবই Effective.
★বিশ্বরাজনীতির ১০০ বছর’ এবং ‘আন্তর্জাতিক সম্পর্ক, সংগঠন ও পররাষ্ট্রনীতি’ বই দুটো পড়তে পারেন। উপরের বইগুলো পড়ার পর যে গাইড খুশি পড়ুন।
★ নিয়মিত পত্রিকা পড়ুন,অর্থনীতি, রাজনীতি পেজ সম্পাদকীয় পড়ুন Wrtten এ আপনি ফাটাফাটি লিখতে পারবেন। সাথে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসেরটা পড়বেন।
৭)কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি( প্রিলি+ Written)
উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি by মুজিবর রহমান বইটি আবার পড়ুন, প্রিলি লিখিতে কাজে দিবে অথবা অন্য কোন বই Self suggesstion for preli.
৮) দৈনন্দিন বিজ্ঞান ( প্রিলি + Written)
★৯-১০ম শ্রেণীর যে বিজ্ঞান বইটা আছে, খেয়াল করলে দেখবেন রিটেনের সিলেবাসের প্রায় ৭০ ভাগ টপিকস হুবহু এই বইটাই আছে। এটা ভাল করে পড়ে ফেলুন, প্রিলি-রিটেন সব জাইগাই লাগবে।
৯).ভূগোলঃ
৯ম - ১০ ম শ্রেনীর ভূগোল বইটি কাছে রাখুন কাজে দিবে অথবা Assurance digest থেকে পরে পড়ে নিবেন।
১০).নৈতিকতা ও সুশাসন
একাদশ - দ্বাদশ শ্রেনীর পৌরনীতি ও সুশাসন বইটা কাছে রাখুন অথবা Assurance digest থেকে পরে পড়ে নিবেন।
১১). অর্নাস পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বাজার থেকে একসেট ভাল গাইড বই কিনে পড়ে ফেলুন।
১২) সবশেষে ১ টা ডাইজেস্ট পড়ুন ও কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ সংখ্যা পড়ে ফেলুন। নিয়মিত চাকরির পরীক্ষা দিতে থাকুন। আশা রাখি মাস্টার্স শেষ করার সাথে সাথেই বা আগেই আপনি আপনার স্বপ্নটাকে ছুঁতে পারবেন।
যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কলেজে অধ্যয়নরত আছেন তারা নিজের একাডেমিক পড়াশোনার পাশাপাশি কোন প্রেশার না নিয়ে ধীরে ধীরে উপরের বইগুলো পড়ুন, খেয়াল রাখবেন এগুলো পড়তে গিয়ে যেন কোনক্রমেই যেন একাডেমিক রেজাল্ট খারাপ না হয়ে যায়। পড়ার প্রচুর সময় আছে,খারাপ হওয়ার কথা নয়, অবশ্য আড্ডাবাজি আর প্রেমের উপন্যাস রচনা করতে গেলে সময় না পাওয়ারই কথা।
একটা কথা মনে রাখবেন চাকরি পেলে সব পাবেন, চাকরি না পেলে বন্ধু, বান্ধব, আত্মীয়, স্বজন, উপন্যাসের নায়িকা সবাই Avoid করে চলে যাবে।

আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কোচিং করার কথা ভাবছেন বা কোচিং প্রয়োজন আছে কি না তাদের বলব কোচিং না করলেও চাকরি পাবেন কিন্তু Math আর ইংরেজির জন্য অবশ্যই কোচিং বা কোন অভিজ্ঞ স্যারের বা বিসিএস ক্যাডারের কাছে প্রাইভেট পড়তে পারেন। আপনাকে পড়াটা সহজ করে দিবে। যে পড়াটা আপনি ৩ ঘন্টা ঘাটাঘাটি করে রেডি করবেন সেটি স্যারেরা ১ঘন্টায় আপনাকে শিখিয়ে দিবে। যদি আপনার পড়াশোনায় মনোযোগ কম থাকে সেক্ষেত্রে কোচিং বা প্রাইভেট পড়তে পারেন। তাছাড়া গণিত এবং ইংরেজি এর বেসিক ঠিক করার জন্য রিডিং রুম থেকে প্রাইভেট কোচিং বেশি কার্যকর।

১ম বিসিএস ই ক্যাডার হবার জন্য একটা প্রপার গাইড লাইন খুব গুরুত্বপূর্ণ এটাই হল সেই গাইডলাইন ।
একজন অভিজ্ঞ Career Expert ও বিসিএস ক্যাডার হিসেবে বলব উক্ত পরামর্শগুলো আপনি মেনে চলেই দেখুন।
DO NoT STOP When u Tired
STOP when u havE DoNE
""হয়ে উঠ নিজেই নিজের শক্তি""
লক্ষ্য কর ঃ
কি কি পড়বে তার চেয়ে গুরুত্বপূর্ণ কি কি বাদ দিয়ে পড়বে।কম পড়বে কিন্তু সিলেবাস বুঝে গুছিয়ে পড়বে,তাহলে চাকরির পড়া সহজ হয়ে যাবে। কোচিং না করেও বিসিএস ক্যাডার হওয়া যায় যদি অংক ইংরেজীতে দক্ষ হও।আমার টানা ৫ বার প্রিলিতে উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে।কম সময়ে গুছিয়ে প্রস্ততি নিতে চাইলে আমার BCS A To Z ম্যাথ ও ইংরেজী গ্রুপে থাক,সবাইকে ইনভাইটেশন দিয়ে গ্রুপের সদস্য বাড়াতে সহযোগিতা কর।
Upcoming book>
BCS EASY MATH A TO Z
( বিগত ৩০ সাল + ৬ষ্ঠ - দ্বাদশ বোর্ড বই)
(Short cut & Broadly Method Solution)
&
BCS EASY ENGLISH A TO Z
( Only most important Grammar & Vocabulary of Job English)বইটি সরাসরি বিসিএস ক্যাডারদের হ্যান্ডনোট হতে সংগৃহীত।
---------------------------------------

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url