আসসালামু আলাইকুম।
প্রিয় দর্শক ও শ্রোতৃবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি।
অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন—আমি কীভাবে আমার IELTS যাত্রা শুরু করেছিলাম। সেই আগ্রহের পরিপ্রেক্ষিতেই আজকের এই লেখায় আমি আমার IELTS প্রস্তুতির অভিজ্ঞতা সংক্ষেপে উপস্থাপন করছি।
আমার IELTS যাত্রাটি একেবারে সহজ ছিল না, আবার অত্যন্ত কঠিনও ছিল না। তবে প্রস্তুতির প্রতিটি ধাপই ছিল গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। আমি ব্যক্তিগতভাবে যেভাবে প্রস্তুতি শুরু করেছি, সেই অভিজ্ঞতা থেকে অন্যদের জন্য একটি পরামর্শ দিতে চাই—IELTS শুরু করার আগে সরাসরি কোচিংয়ে ভর্তি না হয়ে অনলাইনের মাধ্যমে প্রাথমিক ধারণা গ্রহণ করা অধিক উপকারী। এতে পরীক্ষার কাঠামো, মডিউলসমূহ ও প্রয়োজনীয় কৌশল সম্পর্কে একটি পরিষ্কার ধারণা তৈরি হয়।
আমি প্রথমে অনলাইনে প্রায় চার থেকে পাঁচ মাসের মতো নিয়মিত ক্লাস ও প্রস্তুতি গ্রহণ করি। পরবর্তীতে হেক্সাস, বিয়ানীবাজার শাখায় ভর্তি হয়ে প্রায় এক মাস ক্লাস করি। এরপর কিছুদিন AIMS-এ ক্লাস করার সুযোগ পাই এবং পরবর্তীতে মাস্টার মাইন্ডে প্রায় দুই মাসের মতো ক্লাস করি। সর্বশেষে আমি হেক্সাস, জিন্দাবাজার শাখা থেকে IELTS পরীক্ষায় অংশগ্রহণ করি।
আলহামদুলিল্লাহ, পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছিল। প্রস্তুতির পুরো সময়জুড়ে আমি যেসব অনলাইন রিসোর্স ও ভিডিও অনুসরণ করেছি, সেগুলো অত্যন্ত কার্যকর ছিল। সেই কারণেই আমি মনে করি—IELTS প্রস্তুতি শুরু করার আগে এসব ভিডিও ও অনলাইন কনটেন্ট দেখা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
এই অভিজ্ঞতা নতুন IELTS পরীক্ষার্থীদের জন্য উপকারী হবে—এই আশাই করি।
১. Cambridge IELTS বই ব্যবহার সংক্রান্ত নির্দেশনা
IELTS প্রস্তুতির জন্য Cambridge IELTS সিরিজের ৭ নম্বর বই থেকে শুরু করে ১৫ নম্বর বই পর্যন্ত সংগ্রহ করা অত্যন্ত উপকারী। বর্তমানে বাজারে ১৬ নম্বর বইও পাওয়া যাচ্ছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ মোট প্রায় ১০টি বই ব্যবহার করে পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়া সম্ভব।
এই বইগুলো দেখে কোনোভাবেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ এখানে মুখস্থ করার মতো কিছু নেই। মূলত এই বইগুলোতে বাস্তব পরীক্ষার আদলে তৈরি প্রশ্নপত্র (Mock Test) দেওয়া রয়েছে। প্রতিটি বইয়ে ৪টি করে পূর্ণাঙ্গ টেস্ট থাকে। যেমন—
-
Test 1: Reading, Listening, Writing ও Speaking
-
Test 2: Reading, Listening, Writing ও Speaking
এইভাবে মোট ৪টি টেস্ট।
প্রতিটি বইয়ের শেষে Listening ও Reading-এর জন্য Answer Sheet সংযুক্ত রয়েছে এবং Writing অংশের জন্য Band Score অনুযায়ী Sample Answer দেওয়া আছে, যা প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত সহায়ক। নিয়মিত ও পরিকল্পিতভাবে পড়লে একটি বই শেষ করতে এক সপ্তাহেরও কম সময় লাগার কথা।
২. একেবারে Beginner শিক্ষার্থীদের জন্য প্রাথমিক প্রস্তুতি:
যারা একেবারে নতুন বা Beginner পর্যায়ের শিক্ষার্থী, তারা 10 Minute School–এর শামির মনতাজিদ পরিচালিত IELTS সিরিজটি দিয়ে প্রস্তুতি শুরু করতে পারেন। এই সিরিজে ৪০টিরও বেশি ভিডিও রয়েছে, যেখানে IELTS পরীক্ষার A–Z সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু কার্যকর ধারণা দেওয়া হয়েছে।
ভিডিওগুলো অত্যন্ত ছোট—প্রতিটি ভিডিওর দৈর্ঘ্য প্রায় ২ থেকে ৫ মিনিট। তাই খুব বেশি সময় বা পরিশ্রম ছাড়াই সহজে দেখা সম্ভব। নিয়মিত দেখলে এমনকি দুই দিনের মধ্যেই পুরো সিরিজ শেষ করা যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখলে পরবর্তীতে রিভিশন দেওয়া সহজ হবে, কারণ সব তথ্য একবারে মনে রাখা সম্ভব নয়—এটাই স্বাভাবিক।
ভিডিও লিংক: https://youtube.com/playlist?list=PL1pf33qWCkmgf3H81y15UM3u3ORige4
৩. IELTS পরীক্ষার চারটি মডিউলভিত্তিক প্রস্তুতি:
IELTS পরীক্ষায় মোট চারটি মডিউল রয়েছে—Reading, Listening, Writing এবং Speaking। কার্যকর প্রস্তুতির জন্য প্রতিটি মডিউল আলাদাভাবে বিশ্লেষণ ও অনুশীলন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে প্রতিটি সেকশন নিয়ে পৃথকভাবে আলোচনা ও প্রস্তুতি নেওয়াই সর্বোত্তম পদ্ধতি বলে আমি মনে করি।
IELTS প্রস্তুতির শুরুতে আমি বাংলায় আয়েল্টস (Banglay IELTS) ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও অনুসরণ করেছি। সহজবোধ্য উপস্থাপনা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনার কারণে এই চ্যানেলটি নতুন পরীক্ষার্থীদের জন্য বিশেষভাবে সহায়ক। প্রস্তুতির সুবিধার্থে আমি চ্যানেলটির সকল গুরুত্বপূর্ণ ভিডিও একটি গোছানো তালিকা (List) আকারে সংরক্ষণ করেছিলাম, যাতে ধারাবাহিকভাবে প্রতিটি মডিউলের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
✅ LISTENING 7.5
যত প্যাক্টিস করবেন তত ভালো marks উঠাতে পারবেন। Cambridge book এর সাথে সিডি পাওয়া যায়। অইগুলা প্লে করে পরীক্ষা দিবেন নিজে নিজে। এখন অবশ্য ইউটিউবেই পাওয়া যায়। আমি ইউটিউব শুনেই করছিলাম। বই আর সেকশান নাম্বার লিখে সার্চ দিলেই হয়। Ielts listening এর কিছু sample answer paper পাওয়া যায়। গুগুল করলেই হবে। অইটা ২০/৩০ টা প্রিন্ট দিয়ে নিবেন।
বানান ভুল আর small /big alphabet এর জন্য মার্কস কাটা যায়। তার জন্য আমি সব big আলফাবেট ইউজ করেছিলাম। like this,
Science >>>>>SCIENCE
· বানান ভুল কিভাবে ইগ্নোর করবেন?
-একটা মজার বিষয় হচ্ছে পরীক্ষায় সেইম word রিপিট হয়। সেই ক্ষেত্রে আপনি যদি ক্যামব্রিজ বইয়ের যেসব word দেখবেন পরীক্ষায় ঠিক সেগুলোই পাবেন ৯০%। তাই ক্যামব্রিজের টেস্টগুলো যখন দিবেন তখন খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন।
-ক্যামব্রিজ এ প্যাক্টিসের সময় যেটা সিওর থাকবেন সেটাই লিখবেন। যদি লাইগা যায় টাইপ এন্সার করবেন নাহ। কারণ আপনি যখন ক্যামব্রিজে টেস্ট দিতেছেন তার মানে আপনি আপনার এলিজিবিলিটি টেস্ট করতেছেন। উলটা পালটা দাগায়ে বেশি পাইলেন কিন্তু পরিক্ষার হলে লাক কাজ করলনা। তখন দেখবেন বাসায় পরীক্ষা দিলে ৩০/৩৪ পাইতেন পরীক্ষায় পাইছেন ২৫/২৬! যদি লাইগা যায় স্কিল মেইন পরীক্ষায় এপ্লাই কইরেন।
-লিসেনিং এ ভালো করতে চাইলে প্রচুর ইংলিশ মুভিটুভি দেখেন আরকি।
✅ SPEAKING
আমি ঠিক কতবার এই ভিডিওটি দেখেছি হিসেব নেই। আমি আমার স্পিকিং স্ট্র্যাটিজি ঠিক এই মেয়েটার কথা বলার ধরন দেখে সাজিয়েছি।
· Tip 1 : Talk slowly and Appropriately. Slowly কথা বলার একটি ভাল দিক হচ্ছে আপনি চিন্তা করার সুযোগ পাবেন কথা বলার সময়। যেটা তাড়াহুড়া করে কথা বলার সময় আপনি পারবেন না।
· Tip 2 : Maintain your own vocab Dairy. এই ডায়েরিতে আপনি খুব ইজি শব্দগুলোর সিনোনিমাস শব্দগুলো লিস্ট আউট করবেন যেমন Beautiful এর পরিবর্তে সিনোনিমাস exquisite / captivating / Wonderful/ eye soothing. Friendly এর পরিবর্তে সিনোনিমাস supportive/ easy going / helpfull ব্যবহার করতে পারেন। জিনিসটি আপনাকে আপনার রাইটিং এও সমানভাবে হেল্প করবে।
Tip 3 : speaking ঠিক কী বলবেন? আপনার মাথা যদি blank হয়ে যায় তাহলে এটা ফলো করতে পারেন। স্পিকিং এর ক্ষেত্রে মোটামুটি specific টপিকগুলো থেকেই কোশ্চেন করা হয় যেমন music, sports,accomodation,science, book etc
টপিকগুল নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করে আপনি লিস্ট আউট করতে পারেন। এরপর প্যারাগ্রাফ এর মত প্রত্যেক টপিক এর-
-জিনিসটা আসলে কী
-এইটার advantage, disadvantage,
-আপনি বিষয়টা কিভাবে দেখেন।এই তিনটা বিষয় নিজের মতন সাজায় ফেলেন । মুখস্থ কইরেন নাহ আবার।
✅ READING
টেস্টে ৩ টা সেকশান থাকে। এবং ৩ টা প্যাসেজ থাকবে। সময় থাকবে ৬০ মিনিট। তার মানে প্রতি সেকশানে আপনি ২০ মিনিট করে পাচ্ছেন। কিন্তু প্রতি সেকশানে ২০ মিনিট আপনি ব্যায় করবেন না।প্রথম সেকশানে বেশি সময় নিয়ে নিলে পরে অনেক বড় সমস্যা হয়। সাধারনত এভাবে ফলো করতে হয়,
1st section ( Easy) - 16 mint
2nd section (Medium)-21 mint
3rd section ( Hard) - 23 mint
· Practice করবেন যেভাবে :
Cambridge বইয়ের ১ টা সেকশান শুরু করবেন। সাথে মোবাইলে stopwatch অন করবেন। এবন ১ ঘন্টা টানা পরীক্ষা দিবেন। প্রতি প্যাসেজ শেষ করে সময় হিসেব করে নিবেন।
· ২ ভাবে আন্সার করা যায়। পুরো প্যাসেজ পড়ে এবং কোশ্চেন পড়ে তারপর প্যাসেজ থেকে খুজে। আমি ২য় টা ফলো করেছি। কারন পুরো প্যাসেজ পড়ে স্বগুলো মনে রাখা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই!
আগেই পুরো প্যাসেজ পড়তে যাবেন নাহ। আগে প্রশ্নটা পড়ে বুঝে নিবেন। সব প্রশ্ন একসাথে পড়বেন না, অল্প অল্প করে।
· Reading এর ক্ষেত্রে খুব জনপ্রিয় এবং ইফেক্টিভ ২ টা term আছে।
Scanning - প্যাসেজ উপরে থেকে নিচে চোখ দিয়ে স্কেন করবেন। এতে করে কোন সাল, ডেট বা জায়গার নাম চোখে পড়ে যাবে।
Skimming - প্যাসেজটা পড়বেন কিন্তু সব পড়তে যাবেন না। লাইক
The life of a street dog is really miserable.
আপনি পড়বেন
life, street dog, miserable
শুরুতে কঠিন লাগ্লেও প্যাক্টিস করতে করতে সহজ হয়ে যাবে। See this for further idea..
· Suggestion : reading speed increase করতে হবে। Regular basis এ পড়তে হবে ।
🚩IELTS Reading: Matching Names Tips and Tricks in Bangla –
🚩IELTS Reading: Gap Fill Tips and Tricks in Bangla Get 100% Accuracy Ninja Way –
🚩Banglay IELTS: 2nd Live Class | IELTS Reading List of Heading –
🚩IELTS General Training Reading | A Class from Private Batch –
🚩The Hardest Reading Passage 1 || Reading Ninja Ways –
✅ WRITING
রাইটিং আপনি কোনদিন ইনফর্মাল শব্দ ব্যবহার করতে পারবেন না। যেমন can't, don’t. আপনাকে লিখতে হবে এভাবে cannot, do not.
টাইম ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হতে হবে। যেহেতু দুইটি প্রশ্ন থাকে এবং সময় থাকে ৬০ মিনিট. প্রথম প্রশ্নে 16 (4 for revise) দ্বিতীয় প্রশ্নে 30 min ( 10 min for revise) সময় বন্টন রাখতে হবে। .
- It’s better to make your own time strategy.
- Focus more on revising than writing. Also, there are word limit.
- Do not write less than it.
- দ্বিতীয় প্রশ্ন বেশি মার্ক ক্যারি করে তাই এটাই বেশি মনোযোগী হতে হবে।
আমি Ielts Buddy ওয়েবসাইট এর সবগুলো রাইটিং পড়েছিলাম এবং একটি প্র্যাকটিস করেছিলাম। এবং সেই অনুযায়ী নিজের মত একটি স্ট্রাকচার মেইনটেইন করেছিলাম।
important : আইলস রাইটিং স্ট্রাকচার হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস যেটা আপনি ফলো করলে আপনার ইজিলি 6 চলে আসবে যদি গ্রামার এবং বানান ভুল না করেন। চেষ্টা করবেন যাতে শব্দের রিপিটেশন না হয় যেমন প্রথমবার she gift me a nice doll. লিখলেন। পরের বার লিখবেন It was a beautiful present.
Linking words and complex sentence বেশি বেশি করে ব্যবহার করতে হবে সিম্পল সেন্টেন্স ইগনোর করাই বেটার।
Common You tube channels you may follow
LAST OF ALL, IF WANT TO SCORE MORE IN IELTS START THINKING IN “ENGLISH
Cue card : এই ভিডিওটি দেখুন। প্লিজ দেখুন।
· এছাড়াও কিছু phrased and idioms use করতে পারেন। which is totally informal. But you can use some informal things while speaking. But use it appropriately. যেমন, আমাকে আমার টেস্টে জিজ্ঞেস করছিল, Do you like playing games? আমি বলছিলাম, Game is not my cup of tea, I am more in cultural sides.এইখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, টেস্ট টেকার আমাকে যে টপিকটা নিয়ে জিজ্ঞেস করছিল সেটা সম্পর্কে আমার বেশি ধারণা ছিলনা তাই আমি সে টপিকটা অন্যদিকে shift করেছি। এবং পরে উনি যে কোশ্চেন করছিল সেটা কালচার রিলেটেডই ছিল ।এই জিনিসটা কাজে লাগাইতে পারলে আপনাকে আর আটকায় কে?
পরিক্ষা কোথায় দিবো? confused!!! আইডিপি নাকি ব্রিটিশ কাউন্সিলিওর!
ফাইনালি, প্র্যাকটিস করবো কিভাবে?
এটার উত্তর দিয়ে দিচ্ছি। আপনি লজ্জা শরমের ঠেলায় কারো সাথে প্র্যাকটিস করতে পারেন না। its okay. 1st you have to break this. আপনার একটা সুন্দর মোবাইল আছে যেটাতে আপনি ভিডিও করতে পারেন।এখন এইটার ফ্রন্ট কেমেরা অন করে একটা টপিক সিলেক্ট করে 2 মিনিট টানা কথা বলবেন ইংরেজিতে। বেটার হয় ক্যামব্রিজ বইয়ের স্পিকিং সেকশন এর কোশ্চেন অনুযায়ী নিজেকে একবার প্রশ্ন করবেন এবং সেগুলোর নিজেই আনসার দিবেন। এরপর নিজের স্পিকিং চেক করবেন।
প্রথম প্রথম নিজের স্পিকিং দেখে নিজেকে থাপরাইতে ইচ্ছে করবে বাট ট্রাস্ট মি এটা পরে ইভেনচুয়ালি ঠিক হয়ে যাবে।
নিচে আরো কিছু প্লেলিস্ট শেয়ার করলাম!!
Writing Task 2 (ভয়কে জয় এখানেই!)
IELTS overall score 6.5 Hexa's Zindabazer Sylhet, Bangladesh .
Alhamdulillah! six month long journey has come to an end. I have learnt so many things, met different people, faced so many ups and downs through this journey. I'm grateful to my family, my respected .