আমি কিভাবে প্রিপারেশান নিয়েছিলাম? Muhammed Juwel Ahmed | MasterMind |


আমি কিভাবে প্রিপারেশান নিয়েছিলাম?
আমি ২০২০ এর সেপ্টেম্বর ২৬ তারিখে IDP এর মাধ্যমে পরীক্ষা দেই। স্পিকিং ১ দিন আগেই হয়।ঠিক ১৩ দিন পর আমার রেজাল্ট হয়।
স্কোর ছিল 6.5 ( R-7 L-7.0 W-6 S-7)
খুবই এভারেজ স্কোর ছিল। কিন্তু আমার চলে গেছে আরকি। যেখানে আমি ভেবেছিলাম ৬ তুলতে পারবো কিনা সেখানে 6.5 আমার জন্য ভালো স্কোর।
যাহোক পরীক্ষা দিয়ে এই স্কোর পাবার পর আমার IELTS নিয়ে ইন্টারেস্ট বেড়ে যায়। পরীক্ষা শেষ করেও আমি অনেক ঘাটাঘাটি করেছিলাম। সেসব মিলিয়ে আমি এখানে লিখবো।
1. Cambridge এর ৭ নাম্বার বই থেকে ১৫ নাম্বার বই কিনে ফেলুন। এখন মনেহয় ১৬ নাম্বার বইও বাজারে চলে আসছে। ১০ টা বই!!
ঘাবড়ে যাবেন নাহ, বইগুলোতে মুখস্থ করার কিছুই নেই। বইগুলো মূলত পরীক্ষার কোশ্চেন। প্রতিটা বইয়ে 4 টা করে test থাকে। যেমন,
Test 1 : Reading, Listening, Writing & Speaking.
Test 2: Reading, Listening, Writing & Speaking.
এভাবে 4 টা। বই এর শেষে Answer দেওয়া আছে এবং সাথে writing এর mark অনুযায়ী sample দেওয়া আছে। ১ টা বই শেষ করতে 1 week এরও কম সময় লাগার কথা।
2. একদম beginners যারা তারা 10 minute school এর Shamir Montazid এর 40+ vedio আছে সেটা দেখে শুরু করতে পারেন। মোটামুটি
পরীক্ষার A-Z নিয়ে বলেছেন উনি। ভিডিও ক্লিপ গুলো খুবি ছোট! ২-৫ মিনিট লেন্থ। খুব অলস হলেও ২ দিনে শেষ হয়ে যাবার কথা। You can keep notes from it. কারন সব মনে থাকে না। থাকবে না। ভিডিও লিংক -
3. As there are four sections in IELTS exam.Reading, Listening, Writing & Speaking.আলাদা আলাদা আলোচনা করি। কেমন?
READING
টেস্টে ৩ টা সেকশান থাকে। এবং ৩ টা প্যাসেজ থাকবে। সময় থাকবে ৬০ মিনিট। তার মানে প্রতি সেকশানে আপনি ২০ মিনিট করে পাচ্ছেন। কিন্তু প্রতি সেকশানে ২০ মিনিট আপনি ব্যায় করবেন না।প্রথম সেকশানে বেশি সময় নিয়ে নিলে পরে অনেক বড় সমস্যা হয়। সাধারনত এভাবে ফলো করতে হয়,
1st section ( Easy) - 16 mint
2nd section (Medium)-21 mint
3rd section ( Hard) - 23 mint
· Practice করবেন যেভাবে :
Cambridge বইয়ের ১ টা সেকশান শুরু করবেন। সাথে মোবাইলে stopwatch অন করবেন। এবন ১ ঘন্টা টানা পরীক্ষা দিবেন। প্রতি প্যাসেজ শেষ করে সময় হিসেব করে নিবেন।
· ২ ভাবে আন্সার করা যায়। পুরো প্যাসেজ পড়ে এবং কোশ্চেন পড়ে তারপর প্যাসেজ থেকে খুজে। আমি ২য় টা ফলো করেছি। কারন পুরো প্যাসেজ পড়ে স্বগুলো মনে রাখা আমার পক্ষে সম্ভব ছিল না। তাই!
আগেই পুরো প্যাসেজ পড়তে যাবেন নাহ। আগে প্রশ্নটা পড়ে বুঝে নিবেন। সব প্রশ্ন একসাথে পড়বেন না, অল্প অল্প করে।
· Reading এর ক্ষেত্রে খুব জনপ্রিয় এবং ইফেক্টিভ ২ টা term আছে।
Scanning - প্যাসেজ উপরে থেকে নিচে চোখ দিয়ে স্কেন করবেন। এতে করে কোন সাল, ডেট বা জায়গার নাম চোখে পড়ে যাবে।
Skimming - প্যাসেজটা পড়বেন কিন্তু সব পড়তে যাবেন না। লাইক
The life of a street dog is really miserable.
আপনি পড়বেন
life, street dog, miserable
শুরুতে কঠিন লাগ্লেও প্যাক্টিস করতে করতে সহজ হয়ে যাবে। See this for further idea..
· Suggestion : reading speed increase করতে হবে। Regular basis এ পড়তে হবে .
LISTENING
যত প্যাক্টিস করবেন তত ভালো marks উঠাতে পারবেন। Cambridge book এর সাথে সিডি পাওয়া যায়। অইগুলা প্লে করে পরীক্ষা দিবেন নিজে নিজে। এখন অবশ্য ইউটিউবেই পাওয়া যায়। আমি ইউটিউব শুনেই করছিলাম। বই আর সেকশান নাম্বার লিখে সার্চ দিলেই হয়। Ielts listening এর কিছু sample answer paper পাওয়া যায়। গুগুল করলেই হবে। অইটা ২০/৩০ টা প্রিন্ট দিয়ে নিবেন।
বানান ভুল আর small /big alphabet এর জন্য মার্কস কাটা যায়। তার জন্য আমি সব big আলফাবেট ইউজ করেছিলাম। like this,
Science >>>>>SCIENCE
· বানান ভুল কিভাবে ইগ্নোর করবেন?
-একটা মজার বিষয় হচ্ছে পরীক্ষায় সেইম word রিপিট হয়। সেই ক্ষেত্রে আপনি যদি ক্যামব্রিজ বইয়ের যেসব word দেখবেন পরীক্ষায় ঠিক সেগুলোই পাবেন ৯০%। তাই ক্যামব্রিজের টেস্টগুলো যখন দিবেন তখন খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন।
-ক্যামব্রিজ এ প্যাক্টিসের সময় যেটা সিওর থাকবেন সেটাই লিখবেন। যদি লাইগা যায় টাইপ এন্সার করবেন নাহ। কারণ আপনি যখন ক্যামব্রিজে টেস্ট দিতেছেন তার মানে আপনি আপনার এলিজিবিলিটি টেস্ট করতেছেন। উলটা পালটা দাগায়ে বেশি পাইলেন কিন্তু পরিক্ষার হলে লাক কাজ করলনা। তখন দেখবেন বাসায় পরীক্ষা দিলে ৩০/৩৪ পাইতেন পরীক্ষায় পাইছেন ২৫/২৬! যদি লাইগা যায় স্কিল মেইন পরীক্ষায় এপ্লাই কইরেন।
-লিসেনিং এ ভালো করতে চাইলে প্রচুর ইংলিশ মুভিটুভি দেখেন আরকি।
SPEAKING
আমি ঠিক কতবার এই ভিডিওটি দেখেছি হিসেব নেই। আমি আমার স্পিকিং স্ট্র্যাটিজি ঠিক এই মেয়েটার কথা বলার ধরন দেখে সাজিয়েছি।
· Tip 1 : Talk slowly and Appropriately. Slowly কথা বলার একটি ভাল দিক হচ্ছে আপনি চিন্তা করার সুযোগ পাবেন কথা বলার সময়। যেটা তাড়াহুড়া করে কথা বলার সময় আপনি পারবেন না।
· Tip 2 : Maintain your own vocab Dairy. এই ডায়েরিতে আপনি খুব ইজি শব্দগুলোর সিনোনিমাস শব্দগুলো লিস্ট আউট করবেন যেমন Beautiful এর পরিবর্তে সিনোনিমাস exquisite / captivating / Wonderful/ eye soothing. Friendly এর পরিবর্তে সিনোনিমাস supportive/ easy going / helpfull ব্যবহার করতে পারেন। জিনিসটি আপনাকে আপনার রাইটিং এও সমানভাবে হেল্প করবে।
· Tip 3 : speaking ঠিক কী বলবেন? আপনার মাথা যদি blank হয়ে যায় তাহলে এটা ফলো করতে পারেন। স্পিকিং এর ক্ষেত্রে মোটামুটি specific টপিকগুলো থেকেই কোশ্চেন করা হয় যেমন music, sports,accomodation,science, book etc
টপিকগুল নিয়ে মোটামুটি ঘাটাঘাটি করে আপনি লিস্ট আউট করতে পারেন। এরপর প্যারাগ্রাফ এর মত প্রত্যেক টপিক এর-
-জিনিসটা আসলে কী
-এইটার advantage, disadvantage,
-আপনি বিষয়টা কিভাবে দেখেন।এই তিনটা বিষয় নিজের মতন সাজায় ফেলেন । মুখস্থ কইরেন নাহ আবার।
· Cue card : এই ভিডিওটি দেখুন। প্লিজ দেখুন।
· এছাড়াও কিছু phrased and idioms use করতে পারেন। which is totally informal. But you can use some informal things while speaking. But use it appropriately. যেমন, আমাকে আমার টেস্টে জিজ্ঞেস করছিল, Do you like playing games? আমি বলছিলাম, Game is not my cup of tea, I am more in cultural sides.এইখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, টেস্ট টেকার আমাকে যে টপিকটা নিয়ে জিজ্ঞেস করছিল সেটা সম্পর্কে আমার বেশি ধারণা ছিলনা তাই আমি সে টপিকটা অন্যদিকে shift করেছি। এবং পরে উনি যে কোশ্চেন করছিল সেটা কালচার রিলেটেডই ছিল ।এই জিনিসটা কাজে লাগাইতে পারলে আপনাকে আর আটকায় কে!
· ফাইনালি, প্র্যাকটিস করবো কিভাবে?
এটার উত্তর দিয়ে দিচ্ছি।আপনি লজ্জা শরমের ঠেলায় কারো সাথে প্র্যাকটিস করতে পারেন না। its okay. 1st you have to break this. আপনার একটা সুন্দর মোবাইল আছে যেটাতে আপনি ভিডিও করতে পারেন।এখন এইটার ফ্রন্ট কেমেরা অন করে একটা টপিক সিলেক্ট করে 2 মিনিট টানা কথা বলবেন ইংরেজিতে। বেটার হয় ক্যামব্রিজ বইয়ের স্পিকিং সেকশন এর কোশ্চেন অনুযায়ী নিজেকে একবার প্রশ্ন করবেন এবং সেগুলোর নিজেই আনসার দিবেন। এরপর নিজের স্পিকিং চেক করবেন।
প্রথম প্রথম নিজের স্পিকিং দেখে নিজেকে থাপরাইতে ইচ্ছে করবে বাট ট্রাস্ট মি এটা পরে ইভেনচুয়ালি ঠিক হয়ে যাবে।
WRITING
রাইটিং আপনি কোনদিন ইনফর্মাল শব্দ ব্যবহার করতে পারবেন না। যেমন can't, don’t. আপনাকে লিখতে হবে এভাবে cannot, do not.
টাইম ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে অনেক বেশি মনোযোগী হতে হবে। যেহেতু দুইটি প্রশ্ন থাকে এবং সময় থাকে ৬০ মিনিট. প্রথম প্রশ্নে 16 (4 for revise) দ্বিতীয় প্রশ্নে 30 min ( 10 min for revise) সময় বন্টন রাখতে হবে। .
- It’s better to make your own time strategy.
- Focus more on revising than writing. Also, there are word limit.
- Do not write less than it.
- দ্বিতীয় প্রশ্ন বেশি মার্ক ক্যারি করে তাই এটাই বেশি মনোযোগী হতে হবে।
আমি Ielts Buddy ওয়েবসাইট এর সবগুলো রাইটিং পড়েছিলাম এবং একটি প্র্যাকটিস করেছিলাম। এবং সেই অনুযায়ী নিজের মত একটি স্ট্রাকচার মেইনটেইন করেছিলাম।
important : আইলস রাইটিং স্ট্রাকচার হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস যেটা আপনি ফলো করলে আপনার ইজিলি 6 চলে আসবে যদি গ্রামার এবং বানান ভুল না করেন। চেষ্টা করবেন যাতে শব্দের রিপিটেশন না হয় যেমন প্রথমবার she gift me a nice doll. লিখলেন। পরের বার লিখবেন It was a beautiful present.
Linking words and complex sentence বেশি বেশি করে ব্যবহার করতে হবে সিম্পল সেন্টেন্স ইগনোর করাই বেটার।
Common You tube channels you may follow
1.IELTS LIZ
2.E2 IELTS
3.EMMA IELTS
4.IELTS UP
5. IELTS BUDDY
6. 10 MINUTE SCHOOL
7.Banglay IELTS
LAST OF ALL, IF WANT TO SCORE MORE IN IELTS START THINKING IN “ENGLISH”.


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url