মাস্টার্সে ভর্তি হতে কি কি লাগবে ও কত টাকা লাগবে Masters Admission Fee 2023




অনেকেই বিভিন্ন পোস্টে জানতে চাচ্ছেন ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে।

কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে তা এখানে উল্লেখ করলাম। আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।

মাস্টার্স ভর্তি হতে কত ফি/টাকা লাগবে?

  • সরকারি কলেজে সর্বোচ্চ ৪০০০/- (চার হাজার টাকা) (কম বেশি হতে পারে)
  • বেসরকারি কলেজে ৭-২০ হাজার টাকা (কম বেশি হতে পারে)

মাস্টার্সে ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকাঃ

  • চূড়ান্ত ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে। সেটা আবার ২/৩ কপি করে ফটোকপি লাগতে পারে।
  • এসএসসি,এইচএসসি, ডিগ্রি/অনার্স পাশের মূল মার্কশীট/সনদপত্র এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি,এইচএসসি, ডিগ্রি/অনার্স/ মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি,এইচএসসি, ডিগ্রি/অনার্স/ পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
  • পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (যারা বিগত সালে প্রিলিমিনারী টু মাস্টার্স পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
  • কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।

বিঃদ্রঃ প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠামো অনেক ঝামেলা।

মাস্টার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2023

Masters Admission Fee

 

ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd

এখানে যেসব প্রশ্নের উত্তর পাবেনঃ

মাস্টার্সে ভর্তি হতে কত লাগবে? মাস্টার্সে কলেজে ভর্তি ফি কত? মাস্টার্সে সরকারি কলেজে ভর্তি ফি কত? মাস্টার্সে বেসরকারি কলেজে ভর্তি ফি কত লাগবে? কলেজে সর্বনিম্ন ভর্তি ফি কত? সকল কলেজের ভর্তি ফি এর পরিমাণ  কত?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url