জীবনকে শান্তিময় করতে চান? তাহলে এড়িয়ে চলুন এই ধরনের মানুষদের | Muhammed Juwel Ahmed | 2025
আমাদের আশে পাশে নানান ধরনের মানুষ আছেন। সবার মধ্যেই রয়েছে হিংসা, ভালোবাসা, প্রেম কিংবা রাগ-ক্ষোভ। তবে কিছু মানুষ রয়েছে যাদের সঙ্গে থাকলে আপনার জীবন হয়ে উঠতে পারে বিষাক্ত।
মানুষ একা চলতে পারে না। জীবনের নানা পর্যায়ে আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হয়, তাদেরকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হয়। তবে কিছু মানুষ স্বভাবগতভাবেই হয় টক্সিক। এ ধরনের মানুষকে জীবনে রাখলে তারা নষ্ট করে দিতে পারে আপনার মানসিক শান্তি ও স্বস্তি। এদেরকে জীবনে না রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। জেনে নিন মানসিক শান্তি বজায় রাখতে চাইলে কোন ধরনের মানুষ থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন।
- কিছু মানুষ আছে যারা আপনার দুর্বলতার সুযোগ গ্রহণ করে তাদের নিজেনের স্বার্থ হাসিল করে নেয়। এটি করার জন্য আপনার ইমোশনালকেও ব্যবহার করে। তারা সবসময় নিজেদেরকেই প্রাধান্য দেয় এবং অন্যের দুর্বলতাকে পুঁজি করে। এদের অবশ্যই এড়িয়ে চলবেন।
- কেউ কেউ আছে যারা সবসময় সমালোচনা করতে থাকে। ভালো কাজের প্রশংসার বদলে এরা সবসময় খুঁত ধরতেই ব্যস্ত। তাদের এই নেতিবাচক মনোভাবের কারণে সকল উদ্দীপনা নষ্ট হয়ে যায় অন্যদের। এই ধরনের মানুষকে জীবনে স্থান দেবেন না।
- নার্সিসিস্ট ব্যক্তিকে নিজের আশেপাশে রাখবেন না। আত্নপ্রেমী মানুষ নিজের স্বার্থকেই প্রাধান্য দেয় সবসময়। তারা নিজেদের সাফল্যের জন্য অন্যদের বিপদে ফেলতেও দ্বিধাবোধ করে না।
- কেউ কেউ আছে যারা সবসময় প্রতারিত ব্যক্তি সাজে বা ভিক্টিম রোল প্লে করে। এই ধরনের মানুষ আপনার জন্য ক্ষতিকর। এরা সবসময় অন্যের সহানুভূতি পাওয়ার চেষ্টা করে, কিন্তু নিজে অন্যদের প্রতি সংবেদনশীল আচরণ করে না।
- যারা গ্যাস লাইটিং করে, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। এক ধরনের মনস্তাত্ত্বিক ম্যানিপুলেশন বলা হয় গ্যাস লাইটিংকে। অন্য পক্ষের নিয়ন্ত্রণের কারণে নিজের বাস্তব ভাবনার উপর নিজেরই সন্দেহ তৈরি হয় এতে। অন্য ব্যক্তির উপর ক্ষমতা এবং নিয়ন্ত্রণ অর্জন করতেই এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়।
- যদি বুঝতে পারেন কেউ আপনার কপট বন্ধু সাজার অভিনয় করছে, তবে দ্রুত তাকে বিদায় জানান। তারা আপনার কাছে ভালো সাজলেও আদতে আপনার ভালো চায় না।
- যারা নেতিবাচক মানসিকতার, তাদেরকে নিজের আশেপাশে রাখবেন না। তারা আপনার মানসিক শান্তি নস্তের কারণ হতে পারে।
- কেউ কেউ আছে সবসময় অন্যের সমালোচনায় মত্ত থাকে। আপনার কাছে এসেও অন্যের সম্পর্কে নেতিবাচক কথা বা সমালোচনা করে। তাদেরকে সচেতনভাবে এড়িয়ে চলুন। কারণ তারা অবশ্যই অন্যের কাছে গিয়েও আপনার সমালোচনা করে।
এই ধরনের মানুষকে চিহ্নিত করার উপায় আর দূরে থাকার কিছু পরামর্শ দেওয়া হল মানসিকস্বাস্থ্য-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে।
ব্যক্তিজীবনে প্রতিটি মানুষই গুরুত্বপূর্ণ। তবে অনেকেই আছেন যারা ব্যক্তিজীবনে নেতিবাচক প্রভাবের কারণ হয়ে ওঠেন। চলার পথে বা চারপাশে কিছু মানুষ তার দরকার হয়ই। চলতে-ফিরতে অনেক মানুষের সঙ্গে আপনার পরিচয় হবে। তাদের মধ্য থেকে কাউকে কাউকে আপনি বন্ধু ভাবতে শুরু করবেন, আসলে কিন্তু তারা মোটেই আপনার বন্ধু নয়। বরং তাদের সঙ্গে মেশার কারণে আপনার জীবন ধ্বংসের দিকে যেতে পারে। তাই এসব মানুষ থেকে দূরে থাকাই উত্তম।
চলুন তবে জেনে নেয়া যাক সে সম্পর্কে-
মিথ্যাবাদী : তারা ক্রমাগত মিথ্যা বলে অন্যের বিশ্বাস নিয়ে খেলা করে। এতে ব্যক্তির মানসিক শান্তিও ভেঙে যায়। তাই চিহ্নিত করে তাদের এড়িয়ে যাওয়ার জরুরি।
সমালোচনাকারী : এ ধরনের মানুষেরা সবসময় আপনার করেন। যারা কিনা আপনার সম্পর্ককে চালিত করার অন্যতম কারণও বটে। এতে ব্যক্তিজীবনে মানসিক ক্লান্তি চলে আসে। তাই মানসিকভাবে সুস্থ থাকতে তাদের থেকে দূরে থাকাই শ্রেয়।
প্রভাবশালী মানুষ : এ ধরনের ব্যক্তিত্বের মানুষেরা সবসময় অন্যদের ওপর আধিপত্য চালাতে চায়। ব্যক্তিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে নানান ধরনের কাজে অনুপ্রাণিত করে থাকে। ব্যক্তির জীবনের নিয়ন্ত্রণও করে থাকে তারা। তাই আত্মসম্মান রক্ষার্থে এ ধরনের লোকদের থেকে দূরে থাকা জরুরি।
অহংকারী : তারা কেবলই নিজের সম্পর্কে চিন্তাভাবনা করে। অন্যদের সহানুভূতির কোনো মূল্য দেয় না। হঠাৎ করেই তারা যে কাউকে আঘাত করতে পারে। তাই তাদের থেকে দূরে থাকাও জরুরি।
নাটুকে মানুষ : তারা ছোটখাটো বিষয় নিয়ে নাটক করে অন্যদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। যা কিনা ব্যক্তির মানসিক স্বাস্থ্যের ওপর বেশ খারাপ প্রভাব রাখে। তাই তাদেরও এড়িয়ে যাওয়া উচিত।